Logo

বছরজুড়ে ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৪ হাজার ৯২৫ কোটি টাকা

ব্লক মার্কেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বছরের ব্যবধানে লেনদেন ৩৭ দশমিক ৭৪ শতাংশ টাকা কমেছে। ডিএসই’র বার্ষিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২৪ সালে শেষ কার্যদিবস পর্যন্ত ব্লক মার্কেটে লেনদেন দাঁড়ায় ৯ হাজার ২৫১ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা। ২০২৩ সালের শেষ কার্যদিবস পর্যন্ত ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল ১৪ হাজার ১৭৭ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৪ হাজার ৯২৫ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা বা ৩৭.৭৪ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬