Logo

আগামীকাল বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ব্যাংক হলিডে উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর, ২০২৪) দেশের শেয়ারবাজারের সকল লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক হলিডের ফলে বন্ধ থাকবে দেশের ব্যাংক খাতেরও সকল লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংক হলিডের কারণে মঙ্গলবার দেশের সব ব্যাংকের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। যেহেতু ব্যাংকের সাথে পুঁজিবাজারের সম্পর্ক রয়েছে। তাই এদিন পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
বুধবার অর্থাৎ নতুন বছরের প্রথম দিন (০১ জানুয়ারি) থেকে আগের নিয়মে পুঁজিবাজরের লেনদেন চালু হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬