ঢাকা জেলা কলেজ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সাভার ল্যাবরেটরি কলেজ। ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত আন্ত:জেলা কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ ধারাবাহিক এ সাফল্য দেখিয়েছে কলেজটি।
রেসিডেনসিয়াল কলেজ মাঠে ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ঢাকা জেলার ১৬টি কলেজ অংশ নেয়। উদ্বোধন করেন রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর জাবের হোসেন।
গত কয়েক বছর ধারাবাহিক সাফল্য দেখিয়ে এবার ক্রিকেটেও রানার আপ হয়েছে সাভার ল্যাবরেটরি কলেজ। তাছাড়া অ্যাথলেটিকে ছেলে ও মেয়েদের আলাদা বিভিন্ন ইভেন্টে ৭টি পদক পেয়েছে তারা। পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ড এর ডেপুটি সেক্রেটারি মো: মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন সাভার ল্যাবরেটরি কলেজ এর সহকারী অধ্যাপক ও ক্রীড়া কমিটির আহ্বায়ক আশরাফুল আলম ও সদস্য একই কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম, ঢাকা স্টেট কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ শহিদুল ইসলাম,
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্রীড়া বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেনসহ অন্যরা।
ল্যাবরেটরি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট অ্যাফিলিয়েড ডিভিশন আইনজীবী মোহাম্মদ সালেহ উদ্দিন এবং কলেজ প্রিন্সিপাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম আয়োজক ও কলেজের সবাইকে ধারাবাহিক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন।
আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজের সহযোগীতায় অনুষ্ঠিতব্য ঢাকা জোন পর্যায়ের খেলায় ফুটবল ও অ্যাথলেটিকস ৮০০ মিটার দৌড়ে ঢাকা জেলার পক্ষে প্রতিনিধিত্ব করবে সাভার ল্যাবরেটরি কলেজ ।