Logo

পদ্মা ব্যাংকের সাথে একীভূত হচ্ছেনা এক্সিম ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির (এক্সিম ব্যাংক) নেয়া পদ্মা ব্যাংক পিএলসিকে একীভূত বা একত্রীকরণ করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে ব্যাংকটি।

সোমবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি বছরের ১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব্যাংকটি তার এই সিদ্ধান্তের বিষয়টি দুই স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়ে দিয়েছিল।

পর্ষদ সভার সিদ্ধান্তের আলোকে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে গত ১৮ মার্চ এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ব্যাংক দুটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকরা ওই চুক্তিতে সই করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬