Logo

প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে মীর আখতার

MIR-Akhter-logo
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতারের পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ, ফুলী রিডেমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করেছে।

আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় হাইব্রিড সিস্টেমে ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬