শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্প্রতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে মাইনাস ১ টাকা ৮৫ পয়সা। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০৫ পয়সা ।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ২২ পয়সা, যা গত বছর একই সময়ে ০.০১ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য পুনর্মূল্যায়নের পর ছিল ৩৫ টাকা ৫৪ পয়সা।