Logo

চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁও-এ এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ও ঠাকুরগাঁও-এর বালিয়াডাঙ্গীতে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আলমডাঙ্গা উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: রবিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী রকনুজ্জামান, ইমদাদুল হক হিমেল, রহমান মুকুল, শহিদুল কাউনিয়া টিলু, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক এসকে মোশাররফ আলী, হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক জামাল উদ্দিন, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো: ইকবাল হোসেন ও রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মো: জাবির হোসেন।

একই দিনে ঠাকুরগাঁও-এর বালিয়াডাঙ্গীতে অপর একটি উপশাখার উদ্বোধন করেন পঞ্চগড় হাইওয়ে শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান।

উভয় অনুষ্ঠানে ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬