Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন এইচ.আর. টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ২৬ শতাংশ। আর ৩ দশমিক ৮০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইনট্রাকো রিফুয়েলিংয়ের ৩ দশমিক ৪১ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩ দশমিক ০৮ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৫৬ শতাংশ, পিপুলস ইন্স্যুরেন্সের ১ দশমিক ৯৬ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ১ দশমিক ৬৫ শতাংশ, আমান কটনের ১ দশমিক ৬২ শতাংশ এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৫ দশমিক ৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬