Logo

আজ স্পট মার্কেটে যাচ্ছে ৫ কোম্পানি

স্পট মার্কেটে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আজ বুধবার (১১ ডিসেম্বর) রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বিচ হ্যাচারি লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার, গোল্ডেন সন, মেঘনা পেট্রোলিয়াম এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামীকাল (১২ ডিসেম্বর)। এর জন্য রেকর্ড তারিখ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬