Logo

দর বৃদ্ধির কারণ জানে না এমারেল্ড অয়েল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এমারেল্ড অয়েলের শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৪ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পরযন্ত ডিএসইতে এমারেল্ড অয়েলের শেয়ার দর ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে শেয়ারটির দর ২৪ টাকা ৫০ পয়সা থেকে ৩৪ টাকা ৫০ পয়সা পরযন্ত বদ্ধি পায়। মাত্র ৬ কর্মদিবসে শেয়ারটির দর ১০ টাকা বা ৪১ শতাংশ বেড়েছে।

এদিকে একইসময়ে ডিএসইতে এমারেল্ড অয়েলের ৬ লাখ ৮৭ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়; যা ১ ডিসেম্বর ৩২ লাখ ৬০ হাজার ৯১৫টিতে দাঁড়ায়।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর ও লেনদেন বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬