Logo

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং অগ্নি সিস্টেমস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিডি থাই ফুডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এছাড়া, অগ্নি সিস্টেমসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬