Logo

লন্ডন গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শনিবার (৩০ নভেম্বর) সকালের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে লন্ডনের উদ্যেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা ছেড়েছেন। তবে, কবে বিএনপি মহাসচিব দেশে ফিরতে পারেন তা জানাননি শায়রুল। এছাড়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ারও উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬