Logo

সরকারি চাকরিতে আসছে বড় নিয়োগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে ২২ হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ক্যাডার ও নন-ক্যাডার মিলে বড় ধরনের এ নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণা আজ দেওয়া হতে পারে বলে জানা গেছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

তিনি বলেন, নতুন নিয়োগের সবকটি পদই কর্মকর্তা পর্যায়ের। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে নাকি বিশেষ বিসিএস নেওয়া হবে- তা সংবাদ সম্মেলনে জানানো হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৩ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে মোট পদ ১৯ লাখ ১৬ হাজার ৫১৯ টি। এরমধ্যে কর্মকর্তা কর্মচারী আছেন ১৪ লাখ ৪৩ হাজার ৫১৮ জন। চার লাখ ৭৩ হাজার একটি পদ শূন্য রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬