Logo

নির্বাচন কমিশনের প্রধান হলেন নাসির উদ্দীন

বদলির নির্দেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

অবসরপ্রাপ্ত সচিব এ, এম, এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আজ বৃহস্পতিবার ৬ অগ্রহায়ণ ১৪৩১/ ২১ নভেম্বর ২০২৪ মহামান্য রাষ্ট্রপতি সদয় হয়ে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এ, এম, এম নাসির উদ্দীন-কে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগদান করেছেন।

এছাড়া অন্য এক প্রজ্ঞাপনের মাধ্যমে চারজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়। চার কমিশনার হলেন-

  • ১. মো. আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত)
  • ২. আবদুর রহমানেল মাসুদ, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত)
  • ৩. বেগম তাহমিদা আহমেদ, যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত)
  • ৪. ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)।

জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিএইচ

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬