Logo

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে কর্মরত জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের নিয়ে ৫ সদস্যের জাতীয়তাবাদী ‘ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ’ এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে মো. ইকবাল হোসেনকে (জনতা ব্যাংক) আহবায়ক ও মো. মোস্তাফিজুর রহমান (সোনালী ব্যাংক) কে সদস্য সচিব করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের নিয়ে এই আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম (রূপালী ব্যাংক), যুগ্ম আহবায়ক ইদ্রিস মিয়া (সোনালী ব্যাংক) ও যুগ্ম আহবায়ক রাশেদুল হাসান (অগ্রণী ব্যাংক)।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬