Logo

এবি ব্যাংকের মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক মাস্টারকার্ড বিজনেস (ফাইনান্সিয়াল ইনক্লুশন) এবং মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক) ২০২৩-২৪ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেছে। এবি ব্যাংক এ বছর ফাইনান্সিয়াল ইনক্লুশন ক্যাটাগরিতে এককভাবে শীর্ষস্থান অর্জন করে।

এবি ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মওলা।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬