Logo

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেয়েছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর, ২০২৪) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ব্যাংকটিকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে রূপালী ব্যাংক ২য় হয়ে সিলভার পুরস্কার অর্জন করে।

রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) পারসুমা আলম, ডিএমডি হাসান তানভীর ও মো. হারুনুর রশীদের হাতে এই পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ ও আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদসহ অন্যান্যরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬