শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য দশমিক ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে ।
মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০৭ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬০ পয়সা।
এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর ২০২৪।