Logo

এবি ব্যাংকের “বাণিজ্য-ভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক পি.এল.সি. সম্প্রতি ব্যাংকের বাণিজ্যিক শাখা সমূহ এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের জন্য “বাণিজ্য-ভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ” বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মোক্তার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক ফাউন্ডেশনের কনসালট্যান্ট কাইজার এ. চৌধুরী এবং এবি ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো মোঃ আমিনুর রহমান।

কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মোক্তার হোসেন এবং যুগ্ম-পরিচালক মোঃ মোশাররফ হোসেনসহ এবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬