Logo

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

লকডাউন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর ২০২৪) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় লোকজন জানান, বিকেলে আলাউদ্দিন নগরের এলকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন তারা। ও সময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটি আসে। কিন্তু তারা ট্রেন আসার শব্দ টের পাননি। এরপরই তারা ট্রেনে কাটা পড়েন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬