Logo

আরও ৫ জন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হচ্ছে। নতুন করে আরও কয়েকজন উপদেষ্টা শপথ নেবেন। রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। এ ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়।

বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ২০ জন উপদেষ্টা রয়েছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১ জন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬