Logo

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক পিএলসি. পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নতুন আঙ্গিকে কালেকশন বুথের উদ্বোধন করেছে।

ব্যাংকের কারওয়ান বাজার শাখার অধীনে পরিচালিত এই বুথটি ইনস্টিটিউটের সকল ফি জমা নেয়াসহ ডাক্তার, নার্স ও স্টাফদের পে-রোল সুবিধাদি প্রদান করবে।

বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী । 

এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬