Logo

বদলে গেল দেশের ৬ সরকারি মেডিকেল কলেজের নাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে যে ৬টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো— শেখ হাসিনা মেডিকেল কলেজ, নোয়াখালী; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর; কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী; এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।

এগুলোর পরিবর্তিত নাম হলো- নোয়াখালী মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ, নোয়াখালী মেডিক্যাল কলেজ, দিনাজপুর মেডিক্যাল কলেজ।

অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬