Logo

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত

যমুনা ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হয়েছেন রবিন রাজন সাখাওয়াত। সোমবার (২৮ অক্টোবর, ২০২৪) যমুনা ব্যাংকের ৪৫৩তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে রবিন রাজন সাখাওয়াতকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিন রাজন সাখাওয়াত জার্মানির ফ্রাঙ্কফুর্টের গ্যোথে ইউনিভার্সিটি থেকে ২০০৯ সালে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে ফিরে এসে তিনি রবিনটেক্স গ্রুপের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। রবিনটেক্স বিশ্বব্যাপী একটি শীর্ষ নিটওয়্যার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত যা জার্মান-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। তিনি কম্পটেক্স (বাংলাদেশ) লিমিটেড এবং জার্মান-বাংলা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

এনবিআর তাকে ২০২১-২২ অর্থবছরে, তরুণ করদাতা বিভাগে (৪০ বছরের নিচে) ৫ম সর্বোচ্চ করদাতা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এছাড়াও তিনি ব্যাংকিং, লজিস্টিকস এবং প্রোপার্টি মার্কেটের মতো বিভিন্ন শিল্পে জড়িত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬