Logo

লভ্যাংশ ঘোষণা করেছে ক্রাফটসম্যান ফুটওয়্যার

ক্রাফটসম্যান ফুটওয়্যার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ২৮ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২ টাকা ৩৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৯ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬