Logo

২৩ শতাংশ ডিভিডেন্ড দেবে আরএফএল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের ২৩ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৭৮ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৩ টাকা ৭৪ পয়সা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৩ টাকা ৫৪ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬