ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রবিবার ডিএসইতে এস্কয়ার নিটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ২২ দশমিক ০৭ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইলস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা বা ৮ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউয়ের শেয়ারদর বেড়েছে ১০ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ৪২ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইউনিলিভার কনজিউমার, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইনডেক্স এগ্রো, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লংকাবাংলা ফাইন্যান্স এবং একমি পেস্টিসাইডস লিমিটেড।