Logo

দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ১ কোটি টাকার বেশি জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্তে ২৯৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (২৬ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ও ২৫ অক্টোবর দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে ২৯৫৭টি মামলা করেছে। জরিমানা করা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা।

এছাড়াও দুই দিনে অভিযানকালে ১২১টি গাড়ি ডাম্পিং ও ১১৬টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬