Logo

শিবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজির ৬ যাত্রী নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নরসিংদীর শিবপুরে শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে সিএনজিচালক, নারী ও পুরুষ রয়েছে। উপজেলার মনোহরদী-শিবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের শিবপুর পচাঁরবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বিস্তারিত আসছে…

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬