চায়নার জিয়াংশু প্রভিনস এর সুজু শহরে চায়নার বিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান হুয়াইহাই গ্রুপ এবং ন্যামস্ মোটরস লিঃ এর মাঝে ডিস্ট্রিবিউশনশীপের চুক্তি হুয়াইহাই গ্রুপের প্রধান কার্যালয়ে সম্পাদিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২৪ অক্টোবর, ২০২৪) চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ন্যামস্ মোটরস লিঃ এর পক্ষে মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান (অবঃ) এবং হুয়াইহাই গ্রুপের পক্ষে হুয়াইহাই এর প্রেসিডেন্ট মিস কেথেরিন স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যামস্ মোটরস এর চিফ অপারেটিং অফিসার জনাব নুরউদ্দিন জাহাঙ্গীর সহ হুয়াইহাই গ্রুপের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ন্যামস্ মোটরস লিঃ এখন থেকে বাংলাদেশের বাজারে একক ডিস্ট্রিবিউটর হিসাবে হুয়াইহাই গ্রুপের ইলেকট্রিক স্কুটার আমদানী এবং বাজারজাত করবে।