Logo

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিটি ইন্স্যুরেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ইন্স্যুরেন্স পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ,২৩ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদনের পর এই তথ্য জানানো হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৪ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৭৭ পয়সা।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের ফলাফল অনুযায়ী, কোম্পানিটির মোট EPS দাঁড়িয়েছে ২ টাকা ৩৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ১২ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৬৮ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬