Logo

লভ্যাংশ ঘোষণা করেছে জেএমআই হসপিটাল

জেএমআই হসপিটাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার (২৩ অক্টোবর, ২০২৪) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৪ পয়সা, যা আগের বছরের ২ টাকা ৪১ পয়সা থেকে কিছুটা কম। ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৩ টাকা ৯৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬