আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে ময়মনসিংহ জেলায় রূপালী ব্যাংক পিএলসি’র ৩২তম ইচাইল নতুন বাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৪) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালি উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলম।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এসময় ব্যাংকের মহাব্যবস্থাপকগণ ভার্চুয়্যালি সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষনা করেন পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক এমডি এবং রূপালী ব্যাংকের সাবেক ডিএমডি খন্দকার আতাউর রহমান।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের জিএম মো. ইকবাল হোসেন খাঁ, ডিজিএম মো. নিজাম উদ্দিন, মো. মনির উদ্দিন ভূইয়া, মো. হাবিবুর রহমান ও নাসরিন সুলতানাসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।