Logo

বিইউএফটি’র নতুন চেয়ারম্যান ফারুক হাসান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ৯ নভেম্বর, ২০২৬

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান।

সোমবার (২১ অক্টোবর ২০২৪) বিইউএফটি’র ৫৪তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে জনাব ফারুক হাসান এই পদে নিযুক্ত হন। তার এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও শিল্প খাতের সাথে আরও নিবিড় সংযোগ গড়ে তোলার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬