Logo

আফগানিস্তানে ওষুধ রপ্তানি করছে সিলকো ফার্মা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আফগানিস্তানে ওষুধ রপ্তানি করছে।আফগানিস্তানে অবস্থিত জাহিদ ইলিয়াস আদিল লিমিটেডের সাথে ওষুধ রপ্তানি চুক্তির আওতায় এরইমধ্যে বেশ কয়েকটি চালান পাঠিয়েছে। সম্প্রতি আরেকটি চালানে পঞ্চাশ হাজার নয়শত বিশ ডলারের ১৮ ধরনের ওষুধ রপ্তানি করেছে সিলকো ফার্মা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি আগামী পাঁচ বছর ১৩টি ভিন্ন ধরনের ওষুধ রপ্তানি করবে আফগানিস্তানের জাহিদ ইলিয়াস আদিল লিমিটেডের কাছে। কোম্পানিটি ওষুধ রপ্তানির লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে রপ্তানি চুক্তি করে।

আফগানিস্তানে ওষুধ রপ্তানির মাধ্যমে কোম্পানির প্রায় ৩০ শতাংশ মুনাফা হবে বলেও জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬