Logo

এবি ব্যাংকের কালেকশন ও এটিএম বুথের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক পিএলসি নরসিংদীর মাধবদীর নওপাড়া সংলগ্ন জজ ভূঁইয়া গ্রুপ প্রাঙ্গণে একটি কালেকশন ও একটি এটিএম বুথের উদ্বোধন করেছে। জজ ভূঁইয়া গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারী এই এটিএম বুথের পাশাপাশি কালেকশন বুথের মাধ্যমে সকল ধরনের আধুনিক ব্যাংকিং পরিষেবা পাবেন।

এবি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম এবং পরিচালক মো: ফজলুর রহমানের উপস্থিতিতে বুথগুলো উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল এবং জজ ভূঁইয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফায়জুর রহমান ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজুল ইসলাম ও জজ ভূঁইয়া গ্রুপের গ্রুপ অ্যাডভাইজার জনাব সিফাত আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬