Logo

জেড ক্যাটাগরি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বিএসইসি

চেক জটিলতার অবসান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত যেসকল কোম্পানি অনুমোদিত লভ্যাংশের নূন্যতম ৮০ শতাংশ বিতরণ নিশ্চিত করেছে সেসব কোম্পানিকে প্রযোজ্য ক্যাটাগরিতে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। রোববার (২০ অক্টোবর, ২০২৪) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র আরও জানায়, ‘জেড ক্যাটাগরি’ থেকে প্রযোজ্য ক্যাটাগরিতে পরিবর্তন করার জন্য স্টক এক্সচেঞ্জ সমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এর আগে তালিকাভুক্ত কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের বিষয়ে নতুন নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ০২ জুলাই থেকে এ নির্দেশনা কার্যকর হয়।

অন্যদিকে, সভায় কমিশন কর্তৃক নিবন্ধিত বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নামে ‘পিএলসি’ যুক্ত করার জন্য নাম পরিবর্তন জনিত কোন ধরণের ফি আদায় না করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬