Logo

আজ ৪ কোম্পানির বোর্ড সভা

বোর্ড সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানির বোর্ড সভা আজ মঙ্গলবার (৮ অক্টোবর, ২০২৪) অনুষ্ঠিত হবে। কোম্পানি চারটি হচ্ছে – বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং লিমিটেড, মিথুন নিটিং ও আল-মদিনা ফার্মাসিউটিক্যালস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চারটি কোম্পানির বোর্ড সভাতেই গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিগুলো তা প্রকাশ করবে। এসব সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬