Logo

আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে সিটি ইন্স্যুরেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

কর্পোরেট সুশাসনের জন্য একাদশ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সিটি ইন্স্যুরেন্স পিএলসি.। টানা দ্বিতীয়বারের মতো গোল্ড অ্যাওয়ার্ড জিতে নেয় প্রতিষ্ঠানটি।

শনিবার (৫ অক্টোবর, ২০২৪) রাতে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে সিটি ইন্স্যুরেন্স পিএলসির ডিরেক্টর ফাইজা মেহমুদ, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোঃ শামীম হোসেন, সিএফও শেখ আজিজুল হক এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুজ্জামান সরকার অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা জনাব সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট এ কে এম মুশফিকুর রহমান।

টেক্সটাইল ও আরএমজি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। এছাড়া মতিন স্পিনিং মিলস পিএলসি সিলভার এবং স্কয়ার টেক্সটাইল পিএলসি ও শাশা ডেনিমস লিমিটেড উভয়েই ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬