Logo

সেনা ইন্স্যুরেন্স এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান সেনা ইন্স্যুরেন্স পিএলসি এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাইজিং ডে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার  ( ৩ অক্টোবর, ২০২৪) রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান মেজর জেনারেল মো: হাবিব উল্লাহ (এসপিপি, এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি, এমফিল)। এতে সভাপতিত্ব করেন সেনা ইন্স্যুরেন্স এর এমডি ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম পিএসসি (অব:) ।

২০১৩ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সেনা ইন্স্যুরেন্স। ২০২১ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠানটি।

১১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেষ্ট পারফর্ম করায় প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পুরুস্কৃত করা হয়। এছাড়া দেশ সমাচার ও নিউ এইজকে বেষ্ট কম্পিমেন্টস স্মারক দেয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চেয়ারম্যানকে স্বাগত জানান এমডি ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম পিএসসি (অব:)। পরে তিনি তার বক্তৃতায় সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এর প্রতিষ্ঠার স্মৃতিচারণ করেন।এসময় প্রতিষ্ঠানটির সাফল্যের জন্য তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।

ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম পিএসসি (অব:) বলেন, ভিশন ২০২৫ সালের মধ্য প্রথম সারির ৫ টি বীমার মধ্যে নিয়ে আসার  লক্ষ্যমাত্রা থাকলেও এরই মধ্যে দেশের বীমা খাতের নবীন প্রতিষ্ঠান হিসেবে আমাদের লক্ষমাত্রা পূরণ হয়েছে। আগামী দিনে সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল মো: হাবিব উল্লাহ বলেন,  সেনা ইন্স্যুরেন্স এর অদম্য অগ্রযাত্রা ধরে রাখতে হবে।বলেন, মানুষের আস্থার কারনেই সেনা ইন্স্যুরেন্স সফল ব্যবসা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন কর্মকর্তা কর্মচারি ও আগত অতিথিরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬