Logo

চাকরিতে বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত ৭ কার্যদিবসের মধ্যে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকার সিদ্ধান্ত দিতে চেয়েছে বলে মন্তব্য করেছেন চাকরিতে ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীদের সমন্বয়ক রাসেল মাহমুদ।

বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাসেল মাহমুদ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের সঙ্গে বৈঠকের জন্য টিম করে দিয়েছিলেন। সেই টিমের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের কথা শুনেছেন। তারা বলেছেন আগামী সাত কর্মদিবসের মধ্যে একটা যৌক্তিক সমাধান দেবেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬