Logo

জেড ক্যাটাগরিতে সোনালী আঁশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার (০২ অক্টোবর) থেকে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সোনালী আঁশকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। এর আগে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করেছিল।

এর আগে চলতি বছরের ২০ মে ও ২০২১ সালের ২৬ ডিসেম্বর দুর্বল কোম্পানির বিষয়ে পৃথক দুই নির্দেশনা জারি করে বিএসইসি। বিএসইসির সেই আদেশ অনুযায়ী সোনালী আঁশকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬