Logo

মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি “মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা আয়োজন করে। এতে ব্যাংকের বিভিন্ন শাখার মোট ৪৫ জন কর্মকর্তা অংশ নেন।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান কোর্সটি উদ্বোধন করেন। মতিউল তাঁর উদ্বোধনী বক্তব্যে মানি লন্ডারিং সংক্রান্ত গাইডলাইন্স যথাযথ অনুসরণের জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশনা দেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রদান করেন।

প্রশিক্ষণে ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টিবৃন্দ AML & CFT বিভাগের কর্মকর্তাগণ বিভিন্ন সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনার পাশাপাশি একটি সেশন পরিচালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬