Logo

সূচকের উত্থান-পতনে কমল লেনদেন

শেয়ারবাজারে পতন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ সেপ্টেম্বর) মূল্যসূচকের মিশ্র পতিক্রিয়ায় শেষ হয়েছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৭১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪৮১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৯ দশমিক ৩৩ শতাংশ কমেছে।

আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৫৩ টির, কমেছে ২০৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৯ টি কোম্পানির বাজারদর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬