Logo

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভার তারিখ স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভার তারিখ স্থগিত করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৪ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সভার পরবর্তী সময়সূচি এখানো চূড়ান্ত হয়নি। নতুন সময়সূচি চূড়ান্ত হওয়ার পর তা জানিয়ে দেবে কোম্পানিটি।

তথ্য মতে, পরবর্তী সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬