Logo

কাট্টালি টেক্সটাইলের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কাট্টালি টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের ০ দশমিক ২৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের ক্ষেত্রে এই লভ্যাংশ প্রযোজ্য হবে না।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

একই সাথে ৩০ জুন, ২০২৩ ও ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরগুলোর জন্য কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন, ২০২২, ৩০ জুন, ২০২৩ এবং ৩০ জুন ২০২৪ তারিখে হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩২ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ২১ নভেম্বর হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬