Logo

ডিভিডেন্ড দেবে না চার মিউচুয়াল ফান্ড

লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার মিউচুয়াল ফান্ড গেল ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ইউনিটধারীদের কোনো ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হলো- ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড।

ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড: গত ৩০ জুন ২০২৪ অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ২৫ পয়সা।

ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ১২ পয়সায়। ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড:

সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ২৩ পয়সা।

ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১১ টাকা ১২ পয়সায়।ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড:

সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ১৫ পয়সা।

ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১১ টাকা ০৭ পয়সায়। ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড:

সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ৬৯ পয়সা।

ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৭ পয়সায়।ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬