Logo

তোপের মুখে বিএসইসি চেয়ারম্যান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তোপের মুখে পড়েন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

রোববার (২২ সেপ্টেম্বর) কমিশনের লবিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বিএসইসিতে সাংবাদিকদের প্রবেশসহ বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন তিনি। তবে সুনির্দিষ্ট প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিএসইসির কমিশনার এ টি এম তারিকুজ্জামানকে তিন মাসের সময় দিয়ে অব্যাহতি দিলেও কয়েকদিনের মধ্যে তাকে দপ্তরবিহীন করার বিষয়ে জানতে চাইলে বিএসইসির চেয়ারম্যান বলেন, কিছু কাজ মন্ত্রণালয়ের সাথে কো-অর্ডিনেটর হয়ে করতে হয়। এই বিষয়ে পাবলিকলি কিছু বলার নেই।

এ সময় বিএসইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে তিনি দ্রুত চলে যান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬