Logo

নাভানা ফার্মার নতুন চেয়ারম্যান ডা: সর্দার এ. নাঈম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ডাক্তার সরদার এ. নাঈম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অধ্যাপক ডাঃ সরদার এ. নাঈম ঢাকার একজন স্বনামধন্য ল্যাপারোস্কোপিক সার্জন। তিনি ১৯৯১ সালের ডিসেম্বরে বাংলাদেশে প্রথমবারের মতো ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করেন।
এছাড়াও তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এবং জাপান বাংলাদেশ হাসপাতালের চেয়ারম্যান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬