Logo

সূচকের পতনে ডিএসইতে দর কমেছে ৩০৭ কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সোমবার (৯ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩০৭ কোম্পানির শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ৭৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬২৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ২১৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৬৭ পয়েন্ট কমে ২ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬২১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৭৮ কোটি ৮২ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৭টি কোম্পানির, বিপরীতে ৩০৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬